Newsblows বাংলা

নিরপেক্ষ বাংলা খবর

ত্রিপুরা

আর জি কর কান্ডে অপরাধীদের  দৃষ্টান্তমূলক শাস্তির দাবী সহ ৬ দফা দাবিতে সরব বাঙালি মহিলা সমাজ – Jagaran Tripura – Bangla News, Bengali News, Latest Bengali News, Tripura News, North East News


আগরতলা, ১৬ আগস্ট: আর জি কর কান্ডে অপরাধীদের অবিলম্বে চিহ্নিত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী সহ ৬ দফা দাবিতে সরব হয়েছে বাঙালি মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য কমিটি। আজ কমিটির  উদ্যোগে শহরে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

কমিটির এক মহিলা বলেন, কোলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত একজন জুনিয়র মহিলা চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনায় পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ এখন ক্ষোভে উত্তাল। যে অমানবিক অত্যাচার করে নৃশংসভাবে মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে। তাই বাঙালী মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আর জি কর মেডিক্যাল হাসপাতালে কর্তব্যরত মহিলা ডাক্তারকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সেই সঙ্গে ঘটনায় যুক্ত সমস্ত অপরাধীদের অবিলম্বে চিহ্নিত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। 

বাঙালী মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে ৬ দফা দাবি জানানো হয়েছে। সেগুলো হল,  ফাষ্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে নারীঘটিত যে কোন ঘটনায় যুক্ত অপরাধীর বিচার দ্রুত সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, অর্থনৈতিকভাবে দ্রুত নারীদের স্বাবলম্বী করার জন্যে কর্মক্ষেত্রেও নারীদের সংরক্ষনের ব্যবস্থা,বিদ্যালয়স্তর থেকেই জুডো, ক্যারাটে ইত্যাদি প্রশিক্ষণের মাধ্যমে নারীদেরকে নিজস্ব নিরাপত্তা রক্ষায় স্বনির্ভর করে তুলতে হবে। পাশাপাশি, টিভি, সিনেমা ও সাহিত্যে অশ্লীল, যৌন উদ্দীপক সমস্ত বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ করা এবং উদয়পুরে নিহত শিক্ষক অভিজিত দে-র খুনে জড়িতদের উপযুক্ত শাস্তি দিতে হবে ও পরিবারে উপযুক্ত ক্ষতিপূরণসহ একজনকে সরকারী চাকুরি দিতে হবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *