Newsblows বাংলা

নিরপেক্ষ বাংলা খবর

ব্লগ

গান শুনতে এসে একী কাণ্ড! কোল্ডপ্লে-র কনসার্টে তুমুল মারপিট দুই ব্যক্তির, দেখতেই হবে নিউজ








সম্পাদনা করেছেন Ranita Goswami

‘মিউজিক অফ দ্যা স্ফিয়ারস’ ট্যুরে এদেশে এসেছিল ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে। এখানে মোট ৫টি কনসার্ট ছিল তাঁদের। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল কোল্ডপ্লে-র শেষ কনসার্ট। আর ওইদিনই সবথেকে বড় কনসার্টের ইতিহাস গড়েছেন ক্রিস মার্টিন ও তাঁর ব্যান্ড। ১.৩৫ লক্ষ অনুরাগী হাজির হয়েছিলেন তাঁদের কনসার্টে। অনুষ্ঠানের নানান মুহূর্ত উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। একটা ভিডিয়োতে কোল্ডপ্লে-র কনসার্টে হাতাহাতিতে জড়িয়ে পড়তেও দেখা যায় অনুরাগীদের। দেখা যাচ্ছে ক্রিস মার্টিন যখন মঞ্চে ‘ভিভা লা ভিদা’ গানটি পরিবেশন করছেন, তখন ওই দুই ব্যক্তি একে অপরকে কিল, ঘুষি চড়-থাপ্পড় মারছেন এই দুজনের মধ্যে একজন মধ্য বয়স্ক পুরুষ, অপরজন অল্পবয়সী যুবক। বয়স্ক ব্যক্তিটিকে যুবকের হাতে কামড়ে দিতেও দেখা যায়! তাঁদের মধ্যে হাতাহাতি যখন চরমে ওঠে, তখন দুই মহিলা ও সামনে দাঁড়িয়ে থাকা আরও একজন তাঁদের থামাতে উদ্যত হন। 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *