Newsblows বাংলা

নিরপেক্ষ বাংলা খবর

বাংলাদেশ

চাঁদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম হোসেনকে শোকজ


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম হোসেনকে শোকজ করেছেন নির্বাচনী তদন্ত কমিটি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) নির্বাচন কমিটি জেলার সিনিয়র সহকারী জজ মাইনুল ইসলাম তাকে শোকজ চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়, কচুয়া থানায় আপনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে জিডি (সাধারণ ডায়েরি) করেছেন মো. এয়াকুব আলী। তিনি এ মর্মে অভিযোগ এনেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষে আপনার দাখিলকৃত মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ১% ভোটারের সমর্থন সূচক সইয়ের যে তালিকা জমা দিয়েছেন সে তালিকায় তার অজ্ঞাতে তার নাম ও সই ব্যবহার করেছেন। গত ৭ ডিসেম্বর রাত ১২টার দিকে ৮/১০ জন লোক অভিযোগকারীর বাড়িতে এসে সই করেছেন মর্মে অ্যাফিডেভিটের কাগজ তার হাতে ধরিয়ে দিয়ে এতে সই করার নির্দেশ দেন।

এ বিষয়ে গোলাম হোসেন বলেন, ষড়যন্ত্র আর কোনো প্রভাবের কাছে আমি পরাস্ত হবো না।



LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *