Newsblows বাংলা

নিরপেক্ষ বাংলা খবর

ত্রিপুরা

নলুয়া শহীদ স্মরন সমাবেশ থেকে বাম ও কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপি প্রদেশ সভাপতি – Tripura News : Latest News from Tripura


নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া , ২৬ শে ডিসেম্বর : আজ ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের নলুয়া বাজারে অনুষ্ঠিত হয়েছে নলুয়া শহীদ স্মরন সমাবেশ। ঋষ্যমুখ মন্ডলের উদ্যোগে আয়োজিত এই স্মরন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বাম ও কংগ্রেসকে তুলোধোনা করেছেন।
তিনি বলেন, ২৫ বছর কংগ্রেসকে দেখেছি সিপিআইএমকে পেছন থেকে সহযোগিতা করছে। যখন সহযোগিতা বন্ধ হয়ে গেল এবার চলে গেল তৃণমূল করতে তৃণমূলে যাওয়ার পর দেখলো যে বাণিজ্য বন্ধ হয়ে যাবে, আবার কংগ্রেস হয়ে গেলো তারপর ২০২৩ সালে নিলজ্জের মত সিপিআইএমের সাথে আঁতাত করেছে বিজেপিকে রুখতে হবে।
তিনি বলেন নির্বাচনে বাম কংগ্রেস শ্লোগান দিয়েছিল বিজেপিকে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা হবে। তবে তারা নিজের সেই স্থানে চলে গেছে । এভাবেই এদিনের সভায় বাম ও কংগ্রেসকে আক্রমন করেছেন বিজেপি প্রদেশ সভাপতি।

এই দিনের আয়োজিত নলুয়া শহীদ স্মরণ সমাবেশে নয়জন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিজেপির দলের প্রদেশ নেতৃত্ব থেকে শুরু করে দক্ষিণ জেলার বিজেপি নেতৃত্ব ও মন্ডলের নেতৃত্বরা। এই দিনের শহীদ স্মরণ সমাবেশে বিজেপি প্রদেশ কমিটির সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, দক্ষিণ জেলা বিজেপি কমিটির সভাপতি শংকর রায়, বিধায়িকা স্বপ্না মজুমদার , বিধায়ক মাইলাফ্রু মগ, প্রাক্তন মন্ডল সভাপতি অশেষ বৈদ্য , বর্তমান মন্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিক , জেলা বিজেপি কমিটির সাধারণ সম্পাদক দ্বীপায়ন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *