নিজের মেয়ের জামাইর হাতে আক্রান্ত শাশুড়ি – Jagaran Tripura – Bangla News, Bengali News, Latest Bengali News, Tripura News, North East News
আগরতলা, ২৫ জুলাই: নিজের মেয়ের জামাইর হাতে আক্রান্ত শাশুড়ি। এমনটাই অভিযোগ তুলে আর কে পুর থানায় মামলা দায়ের করেন আক্রান্ত শাশুড়ি।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে নিজের মেয়ের জামাই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে অভিযোগ। শাশুড়ি সহ শ্বশুর বাড়ির লোকজন এই অপরাধমূলক কাজ কর্ম থেকে বিরত থাকার জন্য জামাইকে বলে আসছিলেন। জামাই এটা শুনতে রাজি হচ্ছে না।
তাদের অভিযোগ, গতকাল রাতে ৭৮ বছরের শাশুড়ি মায়া রানী সরকারের উদয়পুর ছাতারিয়া বাড়িতে এসে জামাই স্বপন দত্ত বাড়ি উদয়পুর শালগড়া থেকে এসে প্রায়ই শ্বশুর বাড়ির পুকুর থেকে এসে মাছ চুরি করে নিয়ে যায়। বিক্রি করার জন্য মাছ বিক্রি করে নিয়ে যেত। এর প্রতিবাদ করলে জামাই স্বপন দত্ত,শাশুড়ি মায়া রানী সরকারকে মারধর করে অভিযোগ। আর এতে বৃদ্ধা মহিলার মাথায় সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। এই ঘটনা জানিয়ে সোমবার বিকেলে উদয়পুর রাধা কিশোর পুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে স্বপন কে জালে তুলতে ঘটনাস্থলে ছুটে যায়।


