Newsblows বাংলা

নিরপেক্ষ বাংলা খবর

স্বাস্থ্য সংবাদ

পৌষ অমাবস্যায় বিরল মুহূর্ত! সন্ধেবেলাতেই মাহেন্দ্রক্ষণ! ছোট্ট এ কাজটি করলেই কাটবে রাহুকেতুর দোষ…। Paush Amavasya 2025 Today the last new moon day of the year Learn all the important rules from bathing and donation measures

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বহু অমাবস্যার ভিড়ে অন্যতম বিশেষ অমাবস্যা হল এই পৌষ অমাবস্যা (Paush Amavasya 2025)। পৌষ মাসের কৃষ্ণপক্ষের বা অন্ধকার পক্ষের (Krishna Paksha dark fortnight) এই অমাবস্যা। এই পৌষ অমাবস্যাকে দর্শনা অমাবস্যাও বলে। এই শুভ তিথিটি হিন্দু পঞ্জিকায় দর্শনা অমাবস্যা হিসেবেও পরিচিত।  অত্যন্ত পবিত্র এই তিথি।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Humayun Kabir Babri Masjid: হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদ কি তৈরি হবে? জনস্বার্থ মামলা খারিজ করে আদালত বলল…

আশীর্বাদ লাভ

পৌষ অমাবস্যা চান্দ্র মাসের শুরুতে। এই বিশেষ তিথিতে পূর্বপুরুষকে জলদান বিধি। পৌষ অমাবস্যায় সুযোগ থাকে পূর্বপুরুষের অভিশাপ এবং রাহু-কেতুর ত্রুটি দূর করার। এই প্রতিকারগুলি করলে নানা ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়। জীবনের অনেক সমস্যাও দূর হয়। এদিনে তর্পণ, পিণ্ড দানে পূর্বপুরুষদের  সন্তুষ্ট করা হয়। খুশি হয়ে পূর্বপুরুষেরা আশীর্বাদ করেন উত্তরপুরুষদের।

চন্দ্রের  প্রকোপ

দর্শনা অমাবস্যায় উপবাস, আচার-অনুষ্ঠান করা হয়। এই তিথিকে নতুন কাজ শুরুর জন্য অনুকূল মনে করা হয়। অমাবস্যা চন্দ্রের সঙ্গে সম্পর্কিত। তাই এই সময়ে মানসিক অস্থিরতা, ভয়, হতাশার একটা প্রকোপ ঘটতে পারে। মা বা মাতৃস্থানীয়া কারও কাছ থেকে কোনও কষ্টের কারণ ঘটতে পারে। দর্শনা অমাবস্যায় দান এবং জপ অত্যন্ত কার্যকরী বলে মনে করা হয়।

ধনু রাশিতে চন্দ্র 

অভিজিৎ মুহুর্ত চলে গিয়েছে ( ছিল বেলা ১১:৫৮ মিনিটে থেকে দুপুর ১২:৩৯ মিনিট পর্যন্ত)। রাহুকাল, যা শুরু রাত ১১:০১ মিনিটে, শেষ দুপুর ১২:১৮ মিনিটে। এদিন সূর্য ধনু রাশিতে থাকবে, চন্দ্র রাত ১০:৫১ মিনিট পর্যন্ত বৃশ্চিক রাশিতে থাকবে। এর পরে, চন্দ্র ধনু রাশিতে যাবে।

আরও পড়ুন: Venus Transit 2025: সম্পত্তির ক্ষতি, টাকাপয়সার শ্রাদ্ধ, দাম্পত্যে অশনি! দু’দিন পরে হাপুস নয়নে কাঁদতে হবে এই রাশির জাতকদের! অশুভ শুক্রে…

শুভক্ষণ, দানধ্যান

অমাবস্যা তিথিতে চাঁদ আকাশ থেকে অদৃশ্য হয়ে যায়। মনে করা হয়, এই সময়ে ধ্যান-জপ-তর্পণ এবং দানের প্রভাব বহুগুণ বৃদ্ধি পায়। এই অমাবস্যায় সকালে নদীতে বা কোনও জলাশয়ে স্নান করা উচিত। স্নানের সময় আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন। পূর্বপুরুষরা সন্তুষ্ট হন। স্নানের পরে পিতৃতর্পণ  করুন। ব্রাহ্মণদের খাওয়ান বা তাঁদের দান করুন। সন্ধ্যায় অশ্বত্থ বা তুলসীতলায় দীপদান করুন। পৌষ অমাবস্যায় ডাল এবং কম্বল দান শুভ বলে মনে করা হয়। এতে রাহু কেতুর নেতিবাচক প্রভাব কমে বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস, পূর্বপুরুষরা পাখির আকারে আসেন এবং খাবার গ্রহণ করেন। ফলে, এমনও করতে পারেন কেউ। এদিন পাখিদের খাওয়ালে পূর্বপুরুষদের বিশেষ আশীর্বাদ মেলে। পরিবার সুখী থাকে, কর্মজীবনে সাফল্য আসে।

(Disclaimer: প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হচ্ছে, কোনও সুপারিশ করা হচ্ছে না।)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *