Newsblows বাংলা

নিরপেক্ষ বাংলা খবর

স্থানীয

বিডিও অফিসের ভিতরে TMCর মার বিরোধী দলনেত্রীকে, ভিডিয়ো পোস্ট করে দাবি শুভেন্দুর

বিডিও অফিসে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যাকে মারধেরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি বিডিও অফিসের বৈঠক কক্ষে বিজেরির পঞ্চায়েত সমিতির সদস্য মৌমিতা সিনহাকে আক্রমণ করেছেন তৃণমূলি সদস্যরা। এই ঘটনায় বিডিওর বিরুদ্ধে বিরোধীদের প্রশাসনিক ভবনের ভিতরে নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ করেছেন তিনি।

আরও পড়ুন – রাত ৩টে ২০-তে শিয়ালদার ১৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছল ‘অভিশপ্ত’ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

পড়তে থাকুন – ‘মানুষকে ট্রেন ছেড়ে সাইকেল নিতে হয়…’কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা, তোপ মমতার

পোস্টে শুভেন্দুবাবু লিখেছেন, ‘এখন থেকে কি রাজ্য প্রশাসন এভাবেই কাজ করবে? বৈঠকে যোগ দিতে গিয়ে পঞ্চায়েত সমিতির একজন নির্বাচিত সদস্যের ওপরে প্রশাসনিক ভবনের ভিতরে হামলা হল। মৌমিতা সিনহা কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী। তাঁকে বৈঠকে যোগদানের জন্য বিডিও অফিসে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁর ওপর বিডিও অফিসের ভিতরেই নৃশংস হামলা হয়েছে। কেশিয়াড়ির বিডিও এই ঘটনার জন্য একমাত্র দায়ী।’ 

আরও পড়ুন – ‘মৃত্যুর মুখে! ছিটকে পড়লাম, ট্রেনে চাপতে ভয় লাগছে,’ HT Bangla-তে জানালেন কাঞ্চনজঙ্ঘার যাত্রী

শুভেন্দুবাবুর দাবি, ‘এটা কি ভাবা ভুল হবে যে তাঁকে নিগ্রহ করার পরিকল্পনা করেছিলেন তৃণমূল নেতারা? এই ঘটনার আমি তীব্র নন্দা করি। এটা শুধু গণতন্ত্রের ওপর দাগ নয়, প্রশাসন ও শাসকদলের ভিততে অশুভ আঁতাঁত প্রমাণিত হয়। সঙ্গে মৌমিতাদেবীকে পাঠানো বৈঠকের আমন্ত্রণপত্র প্রকাশ করেছেন তিনি।’

এব্যাপারে আক্রান্ত বিজেপি নেত্রী বা তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *