Newsblows বাংলা

নিরপেক্ষ বাংলা খবর

স্থানীয

হাওড়া ডিভিশনে ২৯ লোকাল ট্রেন বাতিল শনি ও রবিতে! টাইমটেবিল-সহ রইল পুরো তালিকা, বাংলার মুখ

ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য আগামী শনিবার এবং রবিবার হাওড়া ডিভিশনে ২৯টি লোকাল ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের দিয়ারা ও নসিবপুরের মধ্যে ১৬ নম্বর ব্রিজ এবং নসিবপুর ও সিঙ্গুর স্টেশনের মধ্যে ২১ নম্বর ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেজন্য শনিবার (১৫ ফেব্রুয়ারি) এবং রবিবার (১৬ ফেব্রুয়ারি) একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। কবে কোন লোকাল ট্রেন বাতিল থাকবে, সেটা দেখে নিন।

শনিবার কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) ৩৭৩৪৯ হাওড়া-তারকেশ্বর লোকাল: রাত ১০ টা ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।

২) ৩৭৩৫১ হাওড়া-তারকেশ্বর লোকাল: রাত ১১ টা ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।

৩) ৩৭৩৫৪ তারকেশ্বর-হাওড়া লোকাল: রাত ১১ টায় তারকেশ্বর থেকে ছাড়ে।

রবিবার কোন কোন হাওড়া-তারকেশ্বর লোকাল বাতিল থাকবে?

১) ৩৭৩০৯ হাওড়া-তারকেশ্বর লোকাল: ভোর ৪ টে ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।

২) ৩৭৩৫৩ হাওড়া-তারকেশ্বর লোকাল: ভোর ৫ টা ৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।

৩) ৩৭৩১১ হাওড়া-তারকেশ্বর লোকাল: ভোর ৫ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।

৪) ৩৭৩১৩ হাওড়া-তারকেশ্বর লোকাল: সকাল ৬ টা ৩২ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।

৫) ৩৭৩১৫ হাওড়া-তারকেশ্বর লোকাল: সকাল ৮ টা ২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।

৬) ৩৭৩১৭ হাওড়া-তারকেশ্বর লোকাল: সকাল ৯ টা ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।

আরও পড়ুন: Vande Bharat and Amrit Bhrat Trains: নতুন ২০০ বন্দে ভারত, ১০০ অমৃত ভারত চালু হবে! কতদিনের মধ্যে? স্বপ্ন বুনলেন বৈষ্ণব

রবিবার কোন কোন হাওড়া-গোঘাট লোকাল বাতিল থাকবে?

১) ৩৭৩৭১ হাওড়া-গোঘাট লোকাল: ভোর ৪ টে ২২ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।

২) ৩৭৩৭৩ হাওড়া-গোঘাট লোকাল: সকাল ৭ টা ২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।

রবিবার কোন কোন শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল বাতিল থাকবে?

১) ৩৭৪১১ শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল: ভোর ৫ টা ১৫ মিনিটে শেওড়াফুলি থেকে ছাড়ে।

২) ৩৭৪১৫ শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল: সকাল ৮ টা ৩৩ মিনিটে শেওড়াফুলি থেকে ছাড়ে।

আরও পড়ুন: Noarapa-Airport Metro Trial Run Update: নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোয় প্রথমবার পুরোদমে হল ট্রায়াল রান! নজির গড়ছে এশিয়ায়

রবিবার কোন হাওড়া-আরামবাগ লোকাল বাতিল থাকবে?

১) ৩৭৩৫৯ হাওড়া-আরামবাগ লোকাল: সকাল ৭ টায় হাওড়া থেকে ছাড়ে।

রবিবার কোন হাওড়া-হরিপাল লোকাল বাতিল থাকবে?

১) ৩৭৩০৭ হাওড়া-হরিপাল লোকাল: ভোর ৫ টা ৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।

রবিবার কোন কোন তারকেশ্বর-হাওড়া লোকাল বাতিল থাকবে?

১) ৩৭৩১২ তারকেশ্বর-হাওড়া লোকাল: রাত ৩ টে ৫০ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়ে।

২) ৩৭৩১৪ তারকেশ্বর-হাওড়া লোকাল: ভোর ৪ টা ৫০ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়ে।

৩) ৩৭৩১৬ তারকেশ্বর-হাওড়া লোকাল: ভোর ৫ টা ৩৫ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়ে।

৪) ৩৭৩১৮ তারকেশ্বর-হাওড়া লোকাল: সকাল ৬ টা ২০ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়ে।

৫) ৩৭৩২০ তারকেশ্বর-হাওড়া লোকাল: সকাল ৭ টা ৫ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়ে।

৬) ৩৭৩৫৬ তারকেশ্বর-হাওড়া লোকাল: সকাল ৭ টা ৪০ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়ে।

৭) ৩৭৩২২ তারকেশ্বর-হাওড়া লোকাল: সকাল ৭ টা ৫৫ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়ে।

৮) ৩৭৩২৮ তারকেশ্বর-হাওড়া লোকাল: সকাল ১১ টা ১৫ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়ে।

আরও পড়ুন: First AC Local Train in Kolkata Update: প্রথম এসি লোকাল ট্রেন পাচ্ছে কলকাতা? পুরোপুরি তৈরি শিয়ালদা ডিভিশন- রিপোর্ট

রবিবার কোন কোন তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল বাতিল থাকবে?

১) ৩৭৪১২ তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল: ভোর ৪ টে ১৫ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়ে।

২) ৩৭৪১৬ তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল: সকাল ৭ টা ২৫ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়ে।

রবিবার আর কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) ৩৭৩৭২ গোঘাট-হাওড়া লোকাল: সকাল ৭ টা ৩০ মিনিটে গোঘাট থেকে ছাড়ে।

২) ৩৭৩৯০ গোঘাট-তারকেশ্বর লোকাল: সকাল ১০ টা ২০ মিনিটে গোঘাট থেকে ছাড়ে।

৩) ৩৭৩৬০ আরামবাগ-হাওড়া লোকাল: সকাল ৮ টা ৩৫ মিনিটে আরামবাগ থেকে ছাড়ে।

৪) ৩৭৩০৮ হরিপাল-হাওড়া লোকাল: সকাল ৮ টা ২৮ মিনিটে হরিপাল থেকে ছাড়ে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *