Newsblows বাংলা

নিরপেক্ষ বাংলা খবর

রাজনৈতিক

হোয়াটসঅ্যাপ স্টেটাসে বান্ধবীর মৃতদেহের ছবি, জেরা করতেই বেরিয়ে এল সবকিছু |Man posts photograph of girlfriend dead body in whatsapp status after killing her

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খুন করে এমন এমন নৃশংসতা কেন? এমন প্রশ্নটা উঠতেই পারে। চেন্নাইয়ে এক তরুণীর খুনের ঘটনার তদন্ত করতে গিয়ে তাজ্জব পুলিস। ওই তরুণীর বন্ধুর হোটাসঅ্যাপ স্টেটাস দেখে তরুণীর অন্য এক বন্ধু পুলিসে খবর দিতেই বেরিয়ে আসে সবকিছু। একটি হোটেল থেকে নার্সিং পাঠরতা বছর কুড়ির ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিস।

আরও পড়ুন-হাতে শুধুই তেলঙ্গানা, তড়িঘড়ি I.N.D.I.A-র বৈঠকের ডাক কংগ্রেসের

চেন্নাই একটি নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন ওই তরুণী। এক তরুণের সঙ্গে গত কয়েক বছর ধরে লিভ ইন রিলেশনে ছিলেন ওই তরুণী। শহরে একটি ঘর ভাড়া করে বর্তমানে তারা থাকছিলেন। সম্প্রতি টানা ৩ দিন কলেজে আসেননি ওই তরুণী। তাতেই সন্দেহ হয় তার বন্ধুদের। তাঁরা খোঁজ খবর জানাতে পারেন, তার বয়ফ্রেন্ড আশিক চেন্নাইয়ে এসেছে এবং তারা একটি হোটেলে থাকছে। কিন্তু তাদের চমকে দেয় অন্য একটি বিষয়। দেখা যায় ওই বয়ফেন্ডের হোয়াটসঅ্যাপ স্টেটাসে তাদের বন্ধুর মৃতদেহের ছবি দেওয়া।

ওই খবর পুলিসকে দিতেই তল্লাশি চালিয়ে একটি হোটেল থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিস। এর পাশাপাশি এলাকার ফুটেজ দেখে আশিককে শেষপর্যন্ত গ্রেফতার করে পুলিস। কীভাবে বা কেন খুন? পুলিসকে ওই তরুণ জানিয়েছে, হোটেলে আসার পরই তাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে। তরুণীর অভিযোগ ছিল আশিক অন্য কোনও মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। এনিয়ে তুমুল বাকবিতন্ডার মধ্যেই একটি টি শার্ট দিয়ে তরুণীর গলা চেপে ধরে আশিক। আরও জানা গিয়েছে তাদের একটি সন্তানও রয়েছে। সেই সন্তানকে তারা একজনকে দত্তক দিয়ে দিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *