Newsblows বাংলা

নিরপেক্ষ বাংলা খবর

ফ্যাশন

oil massage habit in winter season know the benefits and side effects


Oil Massage Benefits: শীতের দিনে তেল মালিশ করলে অনেক উপকার পাবেন আপনি। সপ্তাহে এক থেকে দু’দিন তেল মালিশ করতে পারেন আপনি। রোজ মালিশ করলে আবার হিতে বিপরীত হতে পারে। শীতকালে তেল মালিশ করলে স্বাস্থ্যের কী কী উপকার হবে, দেখে নিন। 

রক্ত সঞ্চালন প্রক্রিয়া সারা শরীরে সম্পন্ন হবে ভালভাবে 

শীতের মরশুমে তেল মালিশ করলে আপনার সারা শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া খুব ভাল ভাবে সম্পন্ন হবে। শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গে সঠিক ভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন হলে সেই সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ ভাল ভাবে কাজ করবে। ভাল থাকবে আপনার শরীর-স্বাস্থ্য। সারা শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন হলে আপনার শরীরের সর্বত্র সঠিক মাত্রায় অক্সিজেন সরবরাহও ঠিক ভাবেই হবে। তার ফলে সুস্থ থাকবেন। 

তেল মালিশ কমাবে স্ট্রেস, ব্যথা-বেদনা 

স্ট্রেসের মাত্রা বেড়ে গেলে তা কমাতে কাজে লাগে মালিশ। তেল দিয়ে সারা শরীরে বিশেষ করে গাঁট অংশ, মাথা, ঘাড় এইসব স্থানে মালিশ করলে আপনার অবসাদ এবং স্ট্রেস দুই-ই কমবে। অনেক সময়েই কাজের জন্য আমরা খুব স্ট্রেসে থাকি। এরকম দিনে একবার তেল মালিশ করতে পারলে আপনার মুড রিল্যাক্স হবে। শীতকালে আমাদের শরীরের বিভিন্ন জয়েন্ট কিংবা গাঁট অংশে যন্ত্রণা বাড়ে। এই ব্যথা কমাতে আপনি তেল মালিশ করতে পারেন। তবে সাবধানে। নাহলে চোট পেতে পারেন। তেল মালিশ করতে গিয়ে বেকায়দায় কিংবা অসাবধানে চোট-আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। তাই শীতের দিনে ব্যথা কমাতে তেল মালিশ করুন সাবধানে।

ত্বক থাকবে টানটান, ভাল থাকবে চুলও 

যেহেতু তেল মালিশ করলে আপনার শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন হয়, তাই এই অভ্যাসের জেরে আপনার ত্বক থাকবে টানটান। চুলে বলা ভাল স্ক্যাল্পে তেল মালিশ করলেও একই ভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন হবে। তার ফলে চুলের স্বাভাবিক বৃদ্ধি হয়। চুল পড়ার সমস্যাও কমে। 

তেল মালিশের অভ্যাস বাড়াবে ইমিউনিটি 

শীতের দিনে খাঁটি তেল দিয়ে মালিশ করলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি বৃদ্ধি করতে সাহায্য করে। তাই সহজে অসুস্থ হবেন না আপনি। 

আরও পড়ুন- শীতের রুক্ষ মরশুমেও ত্বক থাকবে মোলায়েম, কোন কোন উপকরণের ব্যবহারে হবে ম্যাজিক? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন



Source

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *