Tangra case: স্ত্রী ও বৌদিকে খুনের কথা স্বীকার করল প্রসূণ দে। আগে স্ত্রী রোমির হাতের শিরা ও গলায় কাটা হয় এবং পরে বৌদি সুদেষ্ণার হাতের শিরা কাটেন প্রসূন, এমনটাই সূত্রের খবর। রোমি প্রথমে নিজে বাঁ হাতে কাটার চেষ্টা করে ব্যর্থ হয়, তারপর প্রসূন কেটে দেয়। কাটার সময় রোমি ও সুদেষ্ণার মুখে বালিশ চাপা দেওয়া হয় যাতে আওয়াজ না বেরোতে পারে। রোমির ডান দিকের তলপেটে, দুই ঠোঁটে, ডানদিকের কাঁধে কালশিটে দাগ পাওয়া গেছে। যাতে মনে হচ্ছে প্রতিরোধ করেছে। প্রণয় তিন তলায় ছিলেন, নাবালকও তিন তলায় ছিলেন সেই সময়। এরপর নাবালককে নিচে দোতলায় আনা হয় তার হাতের শিরা কাটা হয়, নাবালক দাবি করেছে হাতের শিরা কাটার সময় অনুভূতি হয়নি।





