Newsblows বাংলা

নিরপেক্ষ বাংলা খবর

ফ্যাশন

broccoli health benefits why this vegetable is good for your skin


Broccoli Health Benefits: উজ্জ্বল ত্বক পেতে আমরা অনেক কিছুই খেয়ে থাকি। বিভিন্ন ধরনের সবজি খেলে ত্বকের যাবতীয় কালচে দাগছোপ দূর হয়। জেল্লা ফিরে আসে ত্বকের। এই তালিকায় সবার আগে রাখুন ব্রকোলি। সবুজ রঙের এই ফুলকপি খাওয়া বিভিন্ন কারণে স্বাস্থ্যের জন্য ভাল। স্যালাডের মধ্যে ব্রকোলি দিয়ে খেতে পারেন আপনি। এছাড়াও ব্রকোলি দিয়ে সবজি তৈরি করে নেওয়া যায়। তবে যাই করুন না কেন, কাঁচা ব্রকোলি না খাওয়াই স্বাস্থ্যের পক্ষে মঙ্গলজনক। 

ব্রকোলি খেলে কীভাবে ত্বকের জেল্লা বজায় থাকবে 

ব্রকোলি একটি অত্যন্ত স্বাস্থ্যকর খাবার। একাধিক পুষ্টিগুণ সম্পন্ন ব্রকোলি বিভিন্ন ভাবে খাওয়া যায়। রোজ মেনুতে অল্প করে ব্রকোলি রাখুন। পাতে ব্রকোলি থাকলে শরীর-স্বাস্থ্যের পাশাপাশি ভাল থাকবে আপনার ত্বকও। অনেকেই নিয়মিত স্যালাড খান। সেখানে দিতে পারেন ব্রকোলি। কিংবা অল্প তেলে হাল্কা ভেজেও খেতে পারেন। কাঁচা না খাওয়াই ভাল। ব্রকোলির মধ্যে রয়েছে একাধিক ভিটামিন এবং মিনারেলস। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস। 

  • ব্রকোলির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্টস রয়েছে যা ত্বকে বলিরেখা অর্থাৎ রিঙ্কেলস আসতে দেয় না। ফলে অল্প বয়সে ত্বকে যাতে রিঙ্কেলস দেখা না যায়, ত্বক যাতে কুঁচকে না যায়, সেই জন্য এই সবজি খেতে পারেন। 
  • ব্রকোলিতে রয়েছে ভিটামিন সি যা কোলাজেন প্রোটিন উৎপাদনে সাহায্য করে। এর ফলে ত্বক থাকে উজ্জ্বল, টানটান। ভিটামিন সি ত্বকের ইলাস্টিসিটি বজায় রাখে। তার পাশাপাশি কালচে দাগছোপ দূর করে। 
  • ব্রকোলিতে রয়েছে ভিটামিন ই এবং ভিটামিন কে। এই দুই ভিটামিন ত্বক হাইড্রেটেড এবং ময়শ্চারাইজড ও মোলায়েম রাখে। ত্বকের রুক্ষ, শুষ্ক ভাব দূর করতে তাই পাতে রাখুন ব্রকোলি। 
  • ব্রকোলিতে থাকা ভিটামিন এ এবং জিঙ্ক ত্বকে সিবাম প্রোডাকশন নিয়ন্ত্রণ করে। তার ফলে নিয়ন্ত্রণে থাকে ব্রনর সমস্যাও। অয়েলি স্কিন যাঁদের, তাঁরা অবশ্যই ব্রকোলি খান, ত্বক ভাল রাখার জন্য। 
  • সূর্যরশ্মির প্রভাবে ত্বকের যা যা ক্ষতি হয় তার প্রভাব কমাতে সাহায্য করে ব্রকোলি। কমায় সানবার্ন। ট্যানের সমস্যা দূর করতেও কাজে লাগে এই সবজি। 
  • ন্যাচারাল ক্লেনজার হিসেবে কাজ করে ব্রকোলি। এই সবজি রোজ খেলে শরীরে জমা যাবতীয় টক্সিন দূর হবে। ফলে ত্বক থাকবে ঝকঝকে। সহজে ব্রন হবে না ত্বকে। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

আরও দেখুন



Source

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *