Newsblows বাংলা

নিরপেক্ষ বাংলা খবর

স্বাস্থ্য সংবাদ

Calcutta Medical College initiaves Naibedyo: ৩০০ অনাথ শিশুকে ‘নৈবেদ্য’ কলকাতা মেডিকেল কলেজের ডাক্তারদের! স্বাস্থ্য-সহ পড়াশোনা- চলবে বছরের খরচ…

নবনীতা সরকার: রাজ্য-সহ সারা দেশে যখন ডাক্তারদের নিয়ে অসন্তোষ চরমে, রোগী মৃত্যু, চিকিত্‍সায় অবহেলা, রোগীকে ভর্তি না নেওয়া, রেফার-সহ একগুচ্ছ অভিযোগে ডাক্তারদের ভাবমূর্তি ক্ষুন্ন হয় প্রায়ই, সঙ্গে আরজি করের মতো ঘটনা আর জুনিয়র ডাক্তারদের বিদ্রোহে সমাজে ডাক্তারির মতো মহান সেবার পেশা কলুষিত হচ্ছে, ঠিক তখনই কলকাতা মেডিকেল কলেজের ডাক্তাররা দিলেন নৈবেদ্য। আর এই নিবেদন সমাজের সেই সমস্ত অনাথ অবহেলিত বাচ্চাদের যাদের দু’বেলা দু’মুঠো খাওয়া যেন বিলাসিতা। তাঁদের জন্য এক অভিনব উদ্যোগে সরস্বতী পুজোর বসন্ত পঞ্চমী যেন অন্য মাত্রা নিল। 

Add Zee News as a Preferred Source

সরস্বতী পুজোর দিন কলকাতা মেডিকেল কলেজের পোস্ট গ্রাজুয়েট ডাক্তারি পড়ুয়ারা- প্রায় ৩৫ জন ডাক্তার মিলে উদ্যোগ নিল পুজোতে ‘প্রজেক্ট নৈবদ্য’ লঞ্চ করার। কী এই ‘প্রজেক্ট নৈবদ্য’ আসলে? কলকাতা মেডিকেল কলেজ সংলগ্ন আশপাশের বস্তির ১০০ জন অনাথ বাচ্চার স্বাস্থ্য ও পড়াশোনার দায়িত্ব নেবে, ডাক্তাররা। এক বছর ধরে চিকিৎসার সমস্ত দায়ভার তাদের। এছাড়াও পড়াশোনা সমস্ত কিছুই দেখভাল করবে চিকিৎসকরা। পাশাপাশি আজ ১০০ জন বাচ্চাকে ল্যাপটপ ও দেওয়া হবে। মেডিকেল কলেজের অডিটোরিয়ামে ডাক্তারদের পূজায় অংশ নেয় সেই কচিকাঁচারাও। তাদের দেওয়া হয় স্কুল ব্যাগ, বিবেকানন্দের ছবি, বই-খাতা-পেন-পেন্সিল-সেট। 

সরস্বতী পূজার সকালে পুষ্পাঞ্জলি, অতিথিবরণ ভোগ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশেই ঘোষিত হল ‘প্রজেক্ট নৈবেদ্য’। শহরের সব থেকে পুরনো এই সরকারি হাসপাতালের চিকিত‍্‍সকেরা ৩০০ এরও বেশি শিশুর চিকিৎসার দায়িত্ব তুলে নিলেন। তার মধ্যে রয়েছে এই কলেজ থেকেই পাস করে নিজেদের ক্ষেত্রে প্রতিষ্ঠিত বহু ডাক্তাররা।

এই প্রোজেক্টের মূল হোতা ডা. পৃথ্বীশ সরকার কলকাতা মেডিকেল কলেজেরই ডাক্তার। তিনি জানান, ‘এই উৎসব আমাদের নৈবেদ্য, সকলের কাছে আমাদের আবেদন- উৎসব থেকে কিছু খরচ বাঁচিয়ে সমাজের এই ধরনের কাজে ব্যয় করুন। কারণ মানুষ তো মানুষেরই জন্য। ওদের কোন শরীর খারাপ হলে চিকিৎসার খরচ আমাদের। ভর্তি করার প্রয়োজন হলে, মেডিকেল কলেজেও ভর্তির ব্যবস্থা করব’। তরুণ চিকিৎসকদের একাংশ জানান ‘মেডিকেল কলেজগুলো ফেস্টের বাজেট প্রায় ২০ লক্ষ টাকা। কলেজগুলো থেকে যদি সেই বাজেট থেকে অল্প কিছু টাকাও সামাজিক কাজে খরচা করা যায়, তাহলে খুব ভালো হয়’। নৈবেদ্যের কাজে অর্থ সংকট একটি প্রধান সমস্যা বলে জানালেন ডাক্তাররা। উদ্যোগী চিকিৎসকের একাংশ আক্ষেপের সুরে বলেন, ‘ভালো কাজে পাশে দাঁড়ানোর মত লোক পাওয়া যায় না। ওষুধ সংস্থার প্রতিনিধিদের খুব একটা পাশে পাইনি। কিছু অর্থবান চিকিৎসক টাকা দিতে হবে ভেবে, মুখ ঘুরিয়ে নিয়েছেন কিন্তু আমরা দমব না। এই কাজ বছর পর চালিয়ে যাব।’

আর এভাবেই এবারের সরস্বতী পুজো উদযাপন করছে কলকাতা মেডিকেল কলেজ। 

আরও পড়ুন: Congress MP Nephew Wife Murder Suicide: হানিমুনের আগের দিন নিজের রিভলবার দিয়ে প্রিয়তমার মাথায় গুলি! রক্তে লাল বেডরুমে কংগ্রেস নেতার ভাইপো…তারপর…

আরও পড়ুন: Delhi Govt. Free LPG cylinder scheme: বিনামূল্যে সিলিন্ডার! মধ্যবিত্তের বোঝা কমাতে হোলিতেই ঘরে ঘরে পৌঁছবে ফ্রি LPG…কারা পাবেন? জেনে নিন…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *