Cancelled Trains on 27th May: সোমে বাতিল ৫২ ট্রেন! ঘূর্ণিঝড়ের জেরে শিয়ালদা-হাওড়ায় কোনগুলি চলবে না? রইল লিস্ট – Digha, Barasat, Diamond Harbour, Budge Budge, Baruipur
ইতিমধ্যে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল। শুরু হয়ে গিয়েছে ল্যান্ডফল প্রক্রিয়া। সেই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া বইছে। সেই পরিস্থিতিতে সোমবার (২৭ মে) হাওড়া এবং শিয়ালদায় কমপক্ষে ৫২টি ট্রেন বাতিল করল ভারতীয় রেল। সোমবার (২৭ মে) কোন কোন ট্রেন বাতিল করা হল, সেটার পুরো তালিকা দেখে নিন।
সোমবার কোন কোন ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে?
১) ১২৮৫৭ হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস: সোমবার (২৭ মে) বাতিল থাকবে।
২) ০৮১৩৫ মেচেদা-দিঘা লোকাল স্পেশাল: সোমবার চালানো হবে না।
৩) ১২৮৫৮ দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস: সোমবার বাতিল করে দেওয়া হয়েছে।
৪) ০৮১৪০ দিঘা-মেচেদা লোকাল স্পেশাল: ঘূর্ণিঝড়ের জেরে সোমবার বাতিল করে দেওয়া হয়েছে।
৫) ০৮১৩৬ দিঘা-পাঁশকুড়া লোকাল স্পেশাল: সোমবার সেই ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।
৬) ০৮১৩৮ দিঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল: সোমবার বাতিল করে দেওয়া হয়েছে।
সোমবার লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় কোন কোন ট্রেন বাতিল?
১) ডাউন ৩৪৯১৪: লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে ভোর ৪ টে ১২ মিনিটে।
২) ডাউন ৩৪৯১৬: সকাল ৬ টায় লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে।
৩) আপ ৩৪৯৩৫: রাত ৩ টে ১৫ মিনিটে নামখানা থেকে ছাড়ে।
৪) আপ ৩৪৯৩৭: নামখানা থেকে ছাড়ে ভোর ৪ টে ৩৯ মিনিটে (নামখানা-কাকদ্বীপ লোকাল)।
৫) আপ ৩৪৯৮১: ভোর ৫ টায় কাকদ্বীপ থেকে ছাড়ে (কাকদ্বীপ-লক্ষ্মীকান্তপুর লোকাল)।
শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর শাখায় কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?
১) ডাউন ৩৪৭১২: ভোর ৪ টেয় শিয়ালদা থেকে ছাড়ে।
২) ডাউন ৩৪৭১৪: শিয়ালদা থেকে ছাড়ে ভোর ৪ টে ৩০ মিনিটে।
৩) ডাউন ৩৪৭১৬: ভোর ৫ টে ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৪) আপ ৩৪৭১১: রাত ৩ টেয় লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে।
৫) আপ ৩৪৭১৩: লক্ষ্মীকান্তপুর থেকে রাত ৩ টে ৩৫ মিনিটে ছাড়ে।
৬) আপ ৩৪৭১৫: ভোর ৪ টে ১৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে।
৭) আপ ৩৪৭১৭: লক্ষ্মীকান্তপুর থেকে ভোর ৪ টে ৪৫ মিনিটে ছাড়ে।
শিয়ালদা-ডায়মন্ড হারবার শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?
১) ডাউন ৩৪৮১২: রাত ৩ টে ৫৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) ডাউন ৩৪৮১৪: শিয়ালদা থেকে ছাড়ে ভোর ৪ টে ৪৫ মিনিটে।
৩) ডাউন ৩৪৮১৬: ভোর ৫ টা ৫৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৪) আপ ৩৪৮১১: রাত ৩ টেয় ডায়মন্ড হারবার থেকে ছাড়ে।
৫) আপ ৩৪৮১৩: ডায়মন্ড হারবার থেকে ছাড়ে ভোর ৪ টেয় ।
৬) আপ ৩৪৮১৫: ভোর ৪ টে ৪০ মিনিটে ডায়মন্ড হারবার থেকে ছাড়ে।
শিয়ালদা-ক্যানিং শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) আপ ৩৪৫১১: রাত ৩ টে ৪৫ মিনিটে ক্যানিং থেকে ছাড়ে।
২) আপ ৩৪৫১৩: ক্যানিং থেকে ছাড়ে ভোর ৪ টে ৩২ মিনিটে।
সোনারপুর-ক্যানিং শাখায় কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?
১) ডাউন ৩৪৩৫২: ভোর ৪ টে ৫০ মিনিটে সোনারপুর থেকে ছাড়ে।
২) ডাউন ৩৪৩৫৪: সোনারপুর থেকে ছাড়ে ভোর ৫ টা ৩০ মিনিটে।
শিয়ালদা-সোনারপুর শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ডাউন ৩৪৪১২: শিয়ালদা থেকে ছাড়ে ভোর ৪ টে ১৫ মিনিটে।
২) ডাউন ৩৪৪২৪: সকাল ১০ টা ৪৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩) ডাউন ৩৪৪২৬: শিয়ালদা থেকে ছাড়ে সকাল ১০ টা ৫৫ মিনিটে।
৪) আপ ৩৪৪১১: সোনারপুর থেকে ছাড়ে ভোর ৪ টে ৪০ মিনিটে।
শিয়ালদা-বজবজ শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ডাউন ৩৪১১২: শিয়ালদা থেকে ছাড়ে রাত ৩ টে ৪৫ মিনিটে।
২) ডাউন ৩৪১১৪: ভোর ৪ টে ৩৬ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩) আপ ৩৪১১১: ভোর ৪ টে ৪৫ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
৪) আপ ৩৪১১৩: বজবজ থেকে ছাড়ে ভোর ৫ টা ৪৩ মিনিটে।
শিয়ালদা-বারুইপুর শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ডাউন ৩৪৬১২: ভোর ৫ টা ৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) ডাউন ৩৪৬১৪: শিয়ালদা থেকে ছাড়ে সকাল ৬ টা ২ মিনিটে।
৩) আপ ৩৪৬১১: সকাল ৬ টা ১৩ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
৪) আপ ৩৪৬১৩: বারুইপুর থেকে ছাড়ে সকাল ৬ টা ৫৮ মিনিটে।
শিয়ালদা-হাসনাবাদ শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ডাউন ৩৩৫১২: শিয়ালদা থেকে ছাড়ে রাত ৩ টে ৫ মিনিটে।
২) ডাউন ৩৩৫১৪: ভোর ৪ টে ৪৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩) আপ ৩৩৫১১: ভোর ৫ টা ২০ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।
বারাসত-হাসনাবাদ শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ডাউন ৩৩৩১২: ভোর ৫ টা ১০ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।
২) আপ ৩৩৩১১: ভোর ৪ টে ৩ মিনিটে বারাসত থেকে ছাড়ে।
৩) আপ ৩৩৩১৩: বারাসত থেকে ছাড়ে ভোর ৫ টায়।
সোনারপুর-বারুইপুর-ডায়মন্ড হারবার শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ডাউন ৩৪৮৮২: সোনারপুর থেকে ছাড়ে ভোর ৪ টে ৫০ মিনিটে।
২) ডাউন ৩৪৮৯২: সকাল ৯ টা ২২ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
৩) আপ ৩৪৮৯১: সকাল ৬ টা ১৩ মিনিটে ডায়মন্ড হারবার থেকে ছাড়ে।
৪) আপ ৩৪৮৮১: ডায়মন্ড হারবার থেকে ছাড়ে সকাল ১০ টা ৪৫ মিনিটে।
বারুইপুর-লক্ষ্মীকান্তপুর শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ডাউন ৩৪৩৩৪: সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
২) আপ ৩৪৩৩১: সকাল ৮ টা ২০ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে।
আরও পড়ুন: Cyclone Remal LIVE: ল্যান্ডফল শুরু ঘূর্ণিঝড় রেমালের, ৪ ঘণ্টা চলবে, ১৩৫-তে ঝড়





