‘মা ফোন করে বলল, এসে দেখি সর্বনাশ!’ ভরসন্ধ্যায় বৃদ্ধাকে বেঁধে লুঠপাট নদিয়ায়, বাংলার মুখ
একেবারে হাড়হিম করা ঘটনা। ৭০ বছর বয়সি এক বৃদ্ধার হাত পা বেঁধে দুঃসাহসিক লুঠপাট নদিয়ার কৃষ্ণনগরে। নদিয়ার কৃষ্ণনগর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের রাইপাড়া স্টেশন রোড এলাকার ঘটনা। পরিবারের সদস্যদের দাবি, বৃদ্ধা বাড়িতে একলাই ছিলেন। সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়ির ভেতরে ঢুকে…
পুণ্যার্থী বোঝাই গাড়িকে পিষে দিল বেপরোয়া লরি, মহাকুম্ভ থেকে ফেরার পথে একাধিক মৃত্যু
মহাকুম্ভ থেকে আনন্দে বাড়ি ফিরছিলেন তাঁরা। কিন্তু সেই আনন্দ রাতারাতি মাটি হয়ে গেল। কারণ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একসঙ্গে দু’জন পুণ্যার্থীর। এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে। মহাকুম্ভ মেলায় স্নান করা পবিত্র বিষয়।…
বীরভূমের বোমাবাজির ঘটনায় গ্রেফতার ১০, ক্লোজ করা হল কাঁকড়তলা থানার ওসিকে
বীরভূমের কাঁকড়তলায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দলের জেরে বোমাবাজি ঘটেছিল বলে অভিযোগ। আর সেই ঘটনার জেরে ক্লোজ করা হল কাঁকরতলা থানার ওসিকে। কাঁকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসের পরিবর্তে এখন দায়িত্বে দুবরাজপুরের সিআই শুভাশিস হালদারকে দেওয়া হল। এখানে বোমাবাজির ঘটনায় বুধবার নতুন…
ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ দেখতে যাচ্ছেন সেচমন্ত্রী, মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি কাজ শুরু
এবার ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ যাতে দ্রুতগতিতে এগিয়ে যায় তার জন্য সেচমন্ত্রী মানস ভুঁইয়াকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই এই কাজের অগ্রগতি দেখতে ঘাটাল যাচ্ছেন মানস ভুঁইয়া বলে খবর। এমনকী ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে পর্যালোচনা বৈঠকও করতে চলেছেন রাজ্যের সেচমন্ত্রী…
উত্তরবঙ্গ মেডিক্যালের ১৬ জন চিকিৎসকের বেতন বন্ধ করল রাজ্য, প্রতিবাদের মাসুল?
আরজি কর কাণ্ডের প্রতিবাদে নেতৃত্ব দেওয়ার পর থেকে রাজ্য সরকারের তরফে একের পর এক পদক্ষেপ করা হচ্ছে রাজ্যের সরকারি চিকিৎসকদের বিরুদ্ধে। সেই ধারা বজায় রেখে এবার উত্তরবঙ্গ মেডিক্যালের ১৬ জন চিকিৎসকের বেতন বন্ধ করে দিল রাজ্য। অভিযোগ, দিনের পর দিন…
ইটভাটার পাশে খেলতে গিয়ে মাটিতে ধস, চাপা পড়ে মৃত্যু ২ নাবালকের, বিক্ষোভ, বাংলার মুখ
মর্মান্তিক দুর্ঘটনা! ইট ভাটার পাশে খেলতে যাওয়ায় কাল হল। ইট তৈরির জন্য মাটি স্তূপ করে রাখা হয়েছিল। সেই মাটিতে আচমকা ধস নেমে চাপা পড়ে মৃত্যু হল দুই নাবালকের। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার বোলপুর থানার অন্তর্গত সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের বড়ডিহা গ্রামে।…
ইন্টারসিটি এক্সপ্রেসে ধাক্কা ইঞ্জিনের, ক্ষতিগ্রস্ত বগি, আহত বেশ কয়েকজন যাত্রী, বাংলার মুখ
গত বছর উত্তরবঙ্গে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সেই দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। তারমধ্যেই ফের ট্রেন দুর্ঘটনা ঘটল উত্তরবঙ্গে। দাঁড়িয়ে থাকা বামনহাট শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেসে ধাক্কা মারল ইঞ্জিন। এর ফলে ট্রেনের বগি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন যাত্রী সামান্য…
ভালো হয়েছিল পরীক্ষা, যুবকের ফোন আসতেই উদ্ধার মাধ্যমিক ছাত্রীর ঝুলন্ত দেহ, বাংলার মুখ
ভালোই হয়েছে মাধ্যমিকের প্রথম পরীক্ষা। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের এ কথাই জানিয়েছিল ছাত্রী। কিন্তু, তার কিছুক্ষণ পরে ঘরের মধ্যে থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাটি উত্তর ২৪…
বাড়ির দেওয়াল ভেঙে BJP কর্মীর স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ
রাতের অন্ধকারে বাড়ির দেওয়াল ভেঙে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে এক মহিলাকে একের পর এক ধারাল অস্ত্রের কোপ বসাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে এগরা ২ ব্লকের দেশবন্ধু অঞ্চলের রাজেন্দ্রচক গ্রামে। অভিযোগ, ওই এলাকার বিজেপি কর্মী তপন প্রামাণিকের বাড়িতে ঢুকে…
‘পার্থর নিরাপত্তা সুনিশ্চিত করার অনুরোধ জানাচ্ছি’, রাজ্যপালকে চিঠি বিজেপি সাংসদের
মৃদু হৃদযন্ত্র বিকল হওয়ার জেরে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয় নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে। এখনও তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক। এই আবহে এবার হঠাৎ জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তার দাবি তুললেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা সুনিশ্চিত…










