প্রয়াত দলাই লামার দাদা গিয়েলো থন্ডুপ, কালিম্পংয়ে পূর্ণ মর্যাদায় সম্পন্ন হল শেষকৃত্য
তিব্বতি বৌদ্ধ ধর্মের সর্বোচ্চ গুরু দলাই লামার দাদা গিয়েলো থন্ডুপের শেষকৃত্য সম্পন্ন হল কালিম্পংয়ে। কালিম্পংয়ের তাগস্টার হাউজ়ে মঙ্গলবার তিব্বতি বৌদ্ধ রীতি মেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। গত ৮ ফেব্রুয়ারি কালিম্পংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গিয়েলো থন্ডুপ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল…
বাংলায় শুরু কুম্ভ, ত্রিবেণীতে নাগা সাধুরা, শাহি স্নান কখন, কীভাবে যাবেন? কেন অমৃত?, বাংলার মুখ
বাংলার কুম্ভ শুরু হয়ে গেল। দলে দলে পূণ্যার্থীরা আসতে শুরু করেছেন। উদ্যোক্তারা বলছেন ৭০০ বছরের প্রাচীন ইতিহাসকে আবার আমরা ফিরিয়ে আনছি। দলে দলে আসছেন নাগাসাধুরা। গঙ্গার ধারে একের পর এক আখড়া। ধুনি জ্বালিয়ে বসেছেন সাধুসন্তের দল। ১১ ফেব্রুয়ারি থেকে শুরু…
কুম্ভে যাওয়ার পথেই বাংলার তিন পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু, পথ দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ
সাধুসন্তদের কথা অনুযায়ী, ১৪৪ পর এসেছে এমন পুণ্য যোগ। তাই এই সুযোগ এমনি চলে যেতে দিতে নারাজ সকলেই। সুতরাং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করেছেন। বাংলার নাগরিকরাও কুম্ভস্নান করতে বেরিয়ে পড়েছেন। ট্রেন, বাস থেকে শুরু করে অনেকে গাড়ি…
ক্যানিংয়ে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী, অপহরণ নাকি অন্য কিছু? তদন্ত করছে পুলিশ
সোমবার থেকে গোটা রাজ্যে শুরু হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা। কড়া নিরাপত্তায় তা চলছে সর্বত্র। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসে মুখোমুখি হচ্ছে প্রশ্নের। পাল্টা উত্তর লিখতেও ব্যস্ত পরীক্ষার্থীরা। কেমন পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা? এই প্রশ্নের উত্তর পেতে টানটান স্নায়ুর লড়াই শুরু হয়েছে…
মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার প্রশ্ন কেমন হল? গ্রামার-আনসিন সহজ? জানালেন শিক্ষিকারা, বাংলার মুখ
বাংলার মতো মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার প্রশ্নও সহজ এল। ভালো নম্বরই উঠবে পড়ুয়াদের। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় কলকাতার পাঠভবন স্কুলের ইংরেজির ভারপ্রাপ্ত শিক্ষিকা ভারতী চট্টোপাধ্যায় জানিয়েছেন, ছাত্র-ছাত্রীরা যেমন আশা করেছিল, তেমনই প্রশ্ন এসেছে। এমন কোনও প্রশ্ন আসেনি, যা পড়ুয়াদের কাছে অচেনা বা…
দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরায় চরম হেনস্থা নাট্যগোষ্ঠীর সদস্যদের, কেউ সাড়া দিল না
সিট কনফার্মড। কোচ রিজার্ভড। কিন্তু তার পরও হয়রানি থেকে নিস্তার নেই। এক্সপ্রেস ট্রেনের মধ্যে এমন ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে নাট্যগোষ্ঠীর সদস্যদের। কুম্ভমেলা উপলক্ষ্যে দেশজুড়ে এখন বাড়তি সংখ্যক বিশেষ ট্রেন চালানো হচ্ছে। কিন্তু তারপরও এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ। একাধিক দূরপাল্লার ট্রেনের…
বালির টাকার বখরা নিয়ে TMCর সংঘর্ষে মুড়ি মুড়কির মতো পড়ল বোমা, উড়ে গেল পা
বালির টাকার বখরা নিয়ে তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষে মুড়ি মুড়কির মতো পড়ল বোমা। বোমার আঘাতে পা উড়ে গেল এক তৃণমূল কর্মীর। মঙ্গলবার দুপুরে এই ঘটনা বীরভূমের কাঁকড়তলা থানা এলাকার জামালপুর গ্রামের। আহত তৃণমূল কর্মী সত্তার আলিকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে…
কল্যাণী বিস্ফোরণে নিহতদের পরিবারকে রাজ্য সরকারের থেকে বেশি ক্ষতিপূরণ দিচ্ছে BJP, বাংলার মুখ
কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে মৃতদের পরিবারের হাতে ২ লক্ষ ১ হাজার টাকার চেক তুলে দেন তিনি। একই সঙ্গে রাজ্য সরকার ও শাসকদলের সমালোচনা করে শুভেন্দুবাবু বলেন, মুখ্যমন্ত্রীর…
নৈহাটিতে সন্তোষ যাদব খুনে অভিযুক্ত রাকেশ সাউয়ের সঙ্গে ঘুমের মধ্যেই ঘটল এই ঘটনা
নৈহাটির গৌরীপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সন্তোষ যাদব খুনের ১১ দিন পরে মূল অভিযুক্ত রাকেশ সাউকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে রোমহর্ষক অভিযান চালিয়ে রাকেশ ও তার চ্যালা বিকাশকে উত্তর প্রদেশের বালিয়া জেলার একটি খাটাল থেকে গ্রেফতার করেন বারাকপুর কমিশনারেটের আধিকারিকরা।…
TMCতে যোগদান করেও শেষ রক্ষা হল না, দলেরই কর্মীদের হাতে শ্লীলতাহানির শিকার নেত্রী
সুকান্ত মজুমদারের গাড়ির বনেটের ওপর উঠে শিরোনামে এসেছিলেন। তখন ছিলেন বিজেপিতে। লাগাতার চাপের মুখে লোকসভা ভোটের মুখে যোগ দিয়েছিলেন তৃণমূলে। তবে তাতেও শেষরক্ষা হল কই? তৃণমূল নেতার হাতেই আক্রান্ত হলেন বাদুড়িয়ার তৃণমূল নেত্রী। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর নিরাপত্তারক্ষীরাও।…










