Newsblows বাংলা

নিরপেক্ষ বাংলা খবর

ফ্যাশন

Cycling Health Benefits From Heart Health to Mental Stability

শরীরচর্চার মাধ্যমে, যোগের মাধ্যমে সুস্থ থাকার দাওয়াই দিচ্ছেন অনেকে। সে দাওয়াইয়ের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দৈনন্দিন সাইকেল চালনাও।

সম্প্রতি ফিট ইন্ডিয়া সানডেজ় অন সাইকেল সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য সাইকেল চালনাকে প্রতিনিয়ত করার আহ্বান জানান।

তিনি বলেছিলেন, সাইকেল চালনা শুধুমাত্র যে স্বাস্থ্য ভাল রাখে তাই নয়, চরিত্র গঠন করে। পরিবেশের সামগ্রিক স্বাস্থ্যও ভাল রাখে সাইকেল চালনার অভ্যাস।

এবার একনজরে দেখে নেওয়া যাক, সাইকেল চালনার ফলে শরীর ও মনে যে প্রভূত উপকার হয় সেগুলি কী কী।

হৃদযন্ত্রকে ভাল রাখে : সাইকেল চালনার ফলে কার্ডিওভাস্কুলার কার্যক্রম ভাল হয়। এর ফলে শক্তিশালী হয় হৃদযন্ত্র, রক্তসঞ্চালন স্বাভাবিক থাকে। হৃদরোগের সম্ভাবনা কমে যায়। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। ক্ষতিকারক কোলেস্টেরলের সম্ভাবনা কমিয়ে দেয়। ভাল কোলেস্টেরলের স্বাস্থ্য ঠিক রাখে।

রোজ সাইকেল চালালে বা সাইকেল চালানোর অভ্যাস বাড়তে থাকলে, হার্ট খুব শক্তিশালী হয়, বলছেন বিশেষজ্ঞরা। মনের জোর বাড়ে। রোজকার কাজকর্ম সহজ হয়ে যায়।

ক্যালরি খরচ করতে এবং শরীরের অতিরিক্ত ফ্যাট ঝরিয়ে ফেলতে সাইকেল চালনার জুড়ি মেলা ভার। সাইকেল চালনার সময় প্রতি ঘণ্টায় মোটামুটি ৩০০ থেকে ৬০০ পর্যন্ত ক্যালরি বার্ন করানো যেতে পারে।

উপযুক্ত খাওয়াদাওয়ার সঙ্গে মানানসই সাইকেল চালনায় শরীরের বাড়তি ওজন কমিয়ে ফেলা যেতে পারে সহজেই। একইসঙ্গে শরীরের নানা পেশি, বিশেষ করে হাত ও পায়ের পেশি শক্তিশালী হয়।

আর্থারাইটিস বা গাঁটের ব্যথাতেও সাইকেল চালনা উপকারী। তবে চিকিৎসকের পরামর্শই এসব ক্ষেত্রে  মেনে চলতে হবে।

এনডরফিন বা হ্যাপি হরমোনের উৎপাদনে সাইকেল চালনার জুড়ি মেলা ভার। মনে করেন বিশেষজ্ঞরা। যা চাপ, উদ্বেগ, ডিপ্রেশন ইত্যাদি কমিয়ে ফেলে মনকে ফুরফুরে রাখে।

সাইকেল চালালে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া যায়। ফলে মন ভাল থাকে। ভাল থাকে মানসিক স্বাস্থ্যও। ডায়াবেটিসের মতো রোগের সম্ভাবনা কমে যায় ।

ফুসফুসের স্বাস্থ্যের জন্যও সাইকেল চালনা উপকারী। সাইকেল যত চালানো হবে, শরীরের নানা পেশিতে অক্সিজেন পৌঁছতে আরও কাজ করবে ফুসফুস। ফলে আরও শক্তিশালী হবে তা।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Published at : 04 Jul 2025 09:33 PM (IST)

আরও জানুন লাইফস্টাইল-এর

আরও দেখুন

Source

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *