Newsblows বাংলা

নিরপেক্ষ বাংলা খবর

বিনোদন

Deepika Padukone: প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই সম্মান, অ্যাকাডেমি মিউজিয়াম গালায় দীপিকা

প্রথমবার অ্যাকাডেমি মিউজিয়াম গালায় অংশ নিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউডে প্রথম সারিতে নিজের জায়গা করেছেন দীপিকা, ইতিমধ্যে হলিউডেও বিশ্বজুড়ে তার পায়ের ছাপ ফেলার তাগিদে নায়িকা। সোমবার রাতে ২০২৩ সালে অ্যাকাডেমি মিউজিয়াম গালা অনুষ্ঠিত হয়। তারকা খচিত সন্ধ্য়ায় উপস্থিতদের মধ্যে ছিলেন দীপিকাও।

মেরিল স্ট্রিপ এবং অপরাহ উইনফ্রে থেকে সেলেনা গোমেজ এবং নিকোলা পেল্টজ অনেকেই যোগ দিয়েছিলেন ২০২৩ সালে অ্যাকাডেমি মিউজিয়াম গালায়। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দীপিকা। অভিনেত্রী সব সময় তাঁর ফ্য়াশন গেম বিশ্বের দরবারে তুলে ধরেছেন। এই অনুষ্ঠানও তেমন আলাদা কিছু ছিল না। আরও পড়ুন: শাড়ি থেকে ওয়েস্টার্ন, দেখুন ওয়ামিকার সেরা লুকের ছবি

অ্যাকাডেমি মিউজিয়াম গালায় দীপিকা পাড়ুকোন

২০২৩ সালে অ্যাকাডেমি মিউজিয়াম গালাতে অংশ নিতে লুই ভিতোঁর নীল রঙের মখমলে গাউনে লাল গালিচায় হাজির হন দীপিকা। হলিউড গ্ল্যামারে জড়ানো রাতের জন্য একেবারে আদর্শ তাঁর এই পোশাক। দীপিকার রেড কার্পেট এনসেম্বল এক কাঁধ খোলা গাউন, যেটি মাটি পর্যন্ত লুটিয়ে রয়েছে।

কানে ডায়মন্ডের ঝোলা দুল এবং হাতে বালার মতো ব্রেসলেট পরেছেন অভিনেত্রী। আঙুলে পরেছেন একাধিক আংটি। দীপিকার লুক নিয়ে প্রশংসার বন্যা নেটদুনিয়ায়। মুখে ব্রোঞ্জ শেডের মেকআপ করেছেন, বলিউডের এই হট ডিভার লুকে কুপোকাত নেটপাড়া। দীপিকা ভালো করেই জানেন রেড কার্পেটে কীভাবে দ্যুতি ছড়াতে হয়।



LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *