EastIndia Ortho Club:হাড়ের যন্ত্রণায় ভুক্তভোগী প্রবীণদের এল ইস্ট কলকাতা অর্থপেডিক ক্লাবের নতুন উদ্যোগ
ABP Ananda LIVE : বয়স বাড়লে হাড়ের যন্ত্রণা, সেই যন্ত্রণায় কাবু হতে হয় বৃদ্ধ-বৃদ্ধাদের। হাজার ওষুধেও উপশম নেই। হাড়ের যন্ত্রণায় ভুক্তভোগী প্রবীণদের জন্যই এগিয়ে এল ইস্ট কলকাতা অর্থপেডিক ক্লাব। অস্থি বিশেষজ্ঞদের নিয়ে তৈরি হয় সংগঠনের পক্ষ থেকে একটি কর্মশালার আয়োজন করা হয়। সেই কর্মশালায় উঠে আসে হাড়ের রোগ সংক্রান্ত বিভিন্ন সমস্য়া ও তাঁর সমাধানের বিষয়। ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার অন্তর্গত এই সংগঠন ৩ দিন ধরে নানা কর্মসূচির আয়োজন করে।শুরু হয় গত শনিবার চলে বৃহস্পতিবার পর্যন্ত।
আরও খবর…
আর জি কর কাণ্ডের একবছর, ফের সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভপ্রকাশ অভয়ার পরিবারের
৯ অগাস্ট আর জি কর কাণ্ডের একবছর। তার আগে ফের সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভপ্রকাশ অভয়ার পরিবারের। দিল্লি গিয়ে সিবিআই অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ। বোগাস তদন্ত করছে সিবিআই। এখন নিজেরাই মামলা ছেড়ে দেবে বলে বলছে। দিল্লি থেকে ফিরে ক্ষোভ উগরে দিলেন নিহত চিকিৎসকের বাবা।





