Newsblows বাংলা

নিরপেক্ষ বাংলা খবর

ফ্যাশন

Horoscope Tomorrow Rashiphal 19 June Daily Astrology Prediction


কলকাতা:  রাশিফল অনুযায়ী কেমন যাবে আগামীকাল ? (Daily Astrology) ছাত্র-ছাত্রীদের জন্য কী অপেক্ষা করছে ? কেমন যাবে ব্যবসায়ীদের দিন? কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ আছে কি ?  কেমন যাবে বুধবার , দেখুন একনজরে।

মেষ রাশি: বুধবার ভাল যাবে দিন। কাজ করে বসের অনেক প্রশংসা পাবেন। ব্যবসা সম্পর্কিত কিছু ভাল খবর পেতে পারেন। মন ভাল করে দেবে। শ্বশুর বাড়িতে কোনও ভাল খবর আসতে পারে। বুধবার ঘুরতে যাওয়ার সুযোগ রয়েছে। স্বাস্থ্য ভালই থাকবে।

বৃষ রাশি: অফিসে ভাল সময় কাটবে। ব্যবসায় বিনিয়োগ করার আগে ঠান্ডা মাথায় ভেবে সিদ্ধান্ত নেবেন। পরিবারের সঙ্গে খুব ভাল সময় কাটবে। অবিবাহিতরা বুধবার ভাল কোনও খবর পেতে পারেন। সঙ্গীর ভাল সময় কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে।

 মিথুন রাশি: কর্মক্ষেত্রে ভাল কাজ করে শীর্ষ কর্তার নজরে পড়বেন। প্রশংসা পাবেন।  বুধবার জীবন সঙ্গীর সঙ্গে বচসায় জড়ানোর আশঙ্কা রয়েছে।  স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। পেটের সমস্যা ভোগালে, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে। ক্যারিয়ার নিয়ে সতর্ক থাকতে হবে। বুধবার গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন।

কর্কট রাশি : অফিসে সহকর্মীদের সমর্থন পাবেন। ব্যবসা বাড়াতে হলে, কঠিন পরিশ্রম করতে হবে। তবে উন্নতি সম্ভব।বাড়ি অতিথি আসতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় বিশেষ মনোযোগ দিতে হবে। অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়ে যাবে। খারাপ আবহাওয়ার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ঠিকও হয়ে যাবেন। 

সিংহ রাশি : আজ ঝামেলার আশঙ্কা রয়েছে।  অফিসে চাপের পরিস্থিতি তৈরি হতে পারে। বিরক্ত আসবে। ব্যবসায় বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রেমের সম্পর্কে বাধা আসতে পারে। কথা বুঝে বলুন।  আজ টাকা কাউকে ধার দেবেন না। মা-বাবার থেকে পুরো সমর্থন পাবেন।বাড়িতে অতিথি আসতে পারে।

কন্যা রাশি: যারা নতুন চাকরি খুঁজছেন,  অপেক্ষা করতে হবে। তবে ভাল চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।  বাড়িতে আর্থিক সমস্যার আশঙ্কা রয়েছে। অসুস্থতার জন্য অনেকটা টাকা খরচ  হতে পারে। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে।

তথ্যসূত্র – এবিপি লাইভ হিন্দি

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও দেখুন



Source

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *