Newsblows বাংলা

নিরপেক্ষ বাংলা খবর

আবহাওয়া

India-Pakistan: বন্ধ সব ভিসা, সিন্ধু জলচুক্তি স্থগিত, ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ !


Last Updated:

বুধবার বিদেশ সচিব বিক্রম মিসরি জানান, পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি স্থগিত করা হল। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হল আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভারতে প্রবেশও নিষিদ্ধ করল ভারত।

সিন্ধু জলচুক্তি বাতিল, বন্ধ আটারি সীমান্ত, পাকিস্তানিদের প্রবেশে নিষেধাজ্ঞা
সিন্ধু জলচুক্তি বাতিল, বন্ধ আটারি সীমান্ত, পাকিস্তানিদের প্রবেশে নিষেধাজ্ঞা

নয়াদিল্লি: পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করে দিল মোদি সরকার। পাকিস্তানিদের জন্য সমস্ত ‘সার্ক’ ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। আগে যে ভিসাগুলি দেওয়া হয়েছিল, সেগুলিও বাতিল করে দেওয়া হয়েছে। ওই ভিসার মাধ্যমে যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক শেষ হওয়ার পর ক্ষণেই বিদেশ মন্ত্রক থেকে এ কথা জানিয়ে দেওয়া হল। বিদেশ মন্ত্রক থেকে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, সিন্ধু জলচুক্তি বাতিল করে দেওয়া হচ্ছে। পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। ওয়াঘা-আট্টারি সীমান্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। যাঁরা ইতিমধ্যে এ দেশে প্রবেশ করেছেন, তাঁরা ১ মে-র মধ্যে ফিরে যেতে পারবেন।

একনজরে কী কী বন্ধ হল 

সিন্ধু জল চুক্তি স্থগিত – ভারত পাকিস্তানের সঙ্গে জল-বণ্টন চুক্তি স্থগিত করেছে।

ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ – পঞ্জাব সীমান্তে দু’দেশের মধ্যে পারাপার সম্পূর্ণ বন্ধ করা হয়েছে।

পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ – MEA সমস্ত পাকিস্তানি নাগরিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে।

কূটনৈতিক কর্মী সংখ্যা ৫০% কমানো – উভয় দেশ তাদের দূতাবাসের কর্মী সংখ্যা অর্ধেক করবে।

পাকিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য স্থগিত – পাকিস্তানের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করা হয়েছে।

পহেলগাঁওয়ে নৃশংস হামলার জেরে পুরোপুরি শেষ হয়ে গেল ভারত-পাক সম্পর্ক! বুধবার বিদেশ সচিব বিক্রম মিসরি জানান, পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করা হল। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হল আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভারতে প্রবেশও নিষিদ্ধ করল ভারত। পাকিস্তানে অবস্থিত ভারতীয় ডেপুটি হাই কমিশনারকেও দেশে ফেরানো হবে। ভারতে বর্তমানে যেসমস্ত পাকিস্তানিরা রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে বলেও জানান বিদেশ সচিব।

পর্যটকদের উপর হামলার পরেই বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে এই বৈঠক চলে প্রায় আড়াই ঘণ্টা ধরে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শংকর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছিলেন এই বৈঠকে। দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিদেশ সচিব। সেখানেই তিনি জানান, পহেলগাম হামলার তীব্র প্রতিবাদ করে ভারত বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে।

বাংলা খবর/ খবর/দেশ/

India-Pakistan: বন্ধ সব ভিসা, সিন্ধু জলচুক্তি স্থগিত, ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ !

Next Article

Kulgam Gunshots: ‘বড়’ অ্যাকশন শুরু কাশ্মীরে, পহেলগাঁওয়ের ৬০ কিমি দূরে কাদের খোঁজ পেল সেনা! গভীর জঙ্গলে চলছে লড়াই



Source

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *