Live TVতে সংসদ হানার দিন স্মোক স্টিক নিয়ে কাড়াকাড়ি সাংবাদিকদের! ভিডিয়ো ভাইরাল – journalists fight over live tv for smoke stick on the day of parlaiment ruckus
Updated: 14 Dec 2023, 10:22 PM IST
সংসদের ভিতর বুধবার ঘটে ভয়াবহ ঘটনা। সংসদের কক্ষে দর্শকাসন থেকে ঝাঁপ দেয় ২ যুবক। তারা ক্রমাগত কক্ষের ভিতর হলুদ ধোঁয়ার স্প্রে করে। সংসদের ভিতরে ওই তাণ্ডব ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। এদিকে, সংসদের ঘটনার ‘কভার’ করতে ততক্ষণে সংসদের বাইরে মিডিয়ার ভিড় দেখা যায়। এরই মাঝে দুই টিভি সাংবাদিকের একে অপরকে টানা হেঁচড়ার দৃশ্য দেখা যায়। জানা যায়, ওই দৃশ্যের নেপথ্যে রয়েছে স্মোক স্টিক। কী দিয়ে সংসদের ভিতর ওই ঘটনাটি ঘটেছে, তা দেখাতে চাইছিলেন এক সাংবাদিক। আর সেটি ছিল স্মোক স্টিক। এই স্মোক স্টিকের দখল কে নেবে, তা নিয়ে শুরু হয় দুই পক্ষের কাড়াকাড়ি। গোটা ঘটনার দৃশ্য আপাতত ভাইরাল।




)

