Lok Sabha Vote: VIP নন, সাধরণের মতোই লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন চিরঞ্জিবী, আল্লু অর্জুন, জুনিয়র NTR – Jr NTR, Allu Arjun, Chiranjeevi cast votes in Lok Sabha polls, watch this video
Updated: 13 May 2024, 04:14 PM IST
লেখক Ranita Goswami
নির্বাচন চলছে, গোটা দেশজুড়েই চলছে ভোটগ্রহণ। সোমবার, ১৩ মে সকালে হায়দরাবাদের জুবিলি হিলসের একটা বুথে ভোট দিলেন অভিনেতা আল্লু অর্জুন ও জুনিয়র এনটিআর। সোমবার তেলেঙ্গানায় সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং জুবিলি হিলসে প্রথম ভোটারদের মধ্যে এই দুজন ছিলেন। এদিন ‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনকে সাদা টি-শার্ট ও কালো জিন্সে দেখা যায়। RRR তারকা জুনিয়র NTR জুনিয়র এদিন নীল শার্ট এবং ট্রাউজার্স পরে ভোট দিয়ে এদিন নিময় মেনে আঙুলে কালির দাগ লাগান। আর পাঁচজন সাধারণের মতোই এদিন লাইন দিয়ে ভোট দান করেন তাঁরা। এদিন চিরঞ্জিবীকেও লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়।






