Newsblows বাংলা

নিরপেক্ষ বাংলা খবর

আবহাওয়া

New Barrackpore Crime News: কুকীর্তির পর নগ্ন অবস্থায় কচুরিপানা ভর্তি পুকুরে ঝাঁপ যুবকের, নাছোড় পুলিশ! মাঝরাতে নাটক নিউব্যারাকপুরে


Last Updated:

অভিযুক্ত যুবকের নাম কৌশিক দে৷ ২২ বছর বয়সি ওই যুবক বাড়িতে পুজো আছে বলে ডেকে এক যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ৷

প্রতীকী ছবি, (ছবি সৌজন্যে- ফেসবুক)৷
প্রতীকী ছবি, (ছবি সৌজন্যে- ফেসবুক)৷

জিয়াউল আলম, নিউ ব্যারাকপুর: ধর্ষণে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা নিয়ে নাটক উত্তর চব্বিশ পরগণার নিউ ব্যারাকপুরে৷ পুলিশের হাত থেকে বাঁচতে নগ্ন অবস্থাতেই মাঝরাতে কচুরিপানা ভর্তি পুকুরে ঝাঁপ দিল অভিযুক্ত৷ তাতেও অবশ্য শেষ রক্ষা হল না৷ দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে ওই পুকুর থেকেই অভিযুক্ত যুবককে খুঁজে বের করে গ্রেফতার করে পুলিশ৷

জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম কৌশিক দে৷ ২২ বছর বয়সি ওই যুবক বাড়িতে পুজো আছে বলে ডেকে এক যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ এর পরই নিউ ব্যারাকপুর থানার দ্বারস্থ হন নির্যাতিতা৷ অভিযোগ পেয়েই যুবকের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ৷

আরও পড়ুন: পিকের মেয়ের ব্যাগ থেকে ‘৫০০০ টাকা চুরি’! মদের আসরে ‘কোপ’, তুলকালাম কাণ্ড প্রাক্তন ফুটবলারের বাড়িতে

কিন্তু পুলিশের হাত থেকে বাঁচতে গা ঢাকা দেয় অভিযুক্ত যুবক৷ অভিযুক্তের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তার নাগাল পাওয়ার চেষ্টা চালাতে থাকে পুলিশ৷ অবশেষে এলাকারই একটি পানা পুকুরের কাছে যুবকের মোবাইলের টাওয়ার লোকেশন পায় পুলিশ৷

কিন্তু শুক্রবার রাতে ওই জায়গায় পৌঁছেও প্রথমে যুবকের খোঁজ পায়নি পুলিশ৷ এর পানা পুকুরের ভিতরে শুরু হয় তল্লাশি৷ তখনই কচুরিপানার মধ্যে থেকে নগ্ন অবস্থায় যুবককে উদ্ধার করে পুলিশ৷ গ্রেফতার করে আজই তাঁকে ব্যারাকপুর আদালতে পাঠায় পুলিশ৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

New Barrackpore Crime News: কুকীর্তির পর নগ্ন অবস্থায় কচুরিপানা ভর্তি পুকুরে ঝাঁপ যুবকের, নাছোড় পুলিশ! মাঝরাতে নাটক নিউব্যারাকপুরে

Next Article

PK Banerjee House: ফুটবলার পিকের বাড়ির খুনের ঘটনার পেছনে আসল কারণ কি? উঠে আসছে একের পর এক চাঞ্চল‍্যকর তথ‍্য! ৫০০০ টাকা ‘চুরিই’ কি কারণ?



Source

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *