‘সেলফ স্টাডিই এই সাফল্য নিয়ে এসেছে’, মাধ্যমিকে তৃতীয় হয়ে জানালেন নৈঋতরঞ্জন
গতকাল রাতেও যা ছিল অজানা, অকল্পনীয় আজ, বৃহস্পতিবার সকাল হতেই সেটাই ঘটল। একরাশ টেনশন নিয়ে টিভির সামনে বসে মাধ্যমিক পরীক্ষার্থী শুনছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সাংবাদিক বৈঠক। তিনি মেধাবী ছাত্র। কিন্তু এমনটা তাঁর সঙ্গে ঘটবে সেটা অজানা ছিল। কল্পনাও করতে পারেননি বাস্তবটা…

