কাজের জায়গায় যে ঘটনাই ঘটুক না কেন, তা যদি কাটিয়ে উঠতে পারেন,তাহলে কর্মক্ষেত্রে অনেক কিছু অর্জন করতে পারবেন। আজ ব্যবসায়ীদের একটু সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীরা যেনও মেয়াদ উত্তীর্ণ বা নিম্নমানের কোনও জিনিস বিক্রি না করেন, এতে বদনামের আশঙ্কা রয়েছে। আত্মীয়দের মধ্যে কেউ রেগে থাকে, তাহলে তাঁদের বোঝানোর চেষ্টা করুন। সব পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত। বেশি চিন্তা করবেন না। স্নায়ুতে চাপ অনুভব করলে, চিকিৎসকের পরামর্শ নিন।





