Newsblows বাংলা

নিরপেক্ষ বাংলা খবর

আবহাওয়া

Trump and Putin On Pahalgam Terror Attack: ট্রাম্প থেকে পুতিন তীব্র ভর্ৎসনা জানালেন উগ্রপন্থী হানাকে, মোদি ও ভারতের পাশে থাকার বার্তা | ‘PM Modi Has Our Full Support’ Donald Trump Pahalgam, ‘Brutal Crime Has No Justification’ Russian President Putin Condemns Pahalgam Terror Attack, know what global leaders saying


Last Updated:

Trump and Putin On Pahalgam Terror Attack: ট্রাম্প ও পুতিনের পাশে থাকার বার্তা, পৃথিবীর বড় শক্তিরা দিলেন বড় বিবৃতি

ট্রাম্প ও পুতিন ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন
ট্রাম্প ও পুতিন ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন

নয়াদিল্লি: কাশ্মীর উপত্যকায় দীর্ঘদিন বাদে সন্ত্রাসবাদীদের সবচেয়ে বড় হামলা৷ ইতিমধ্যেই ২৮ জনের মৃত্যু হয়েছে৷ ডোনাল্ড  ট্রাম্প এই মর্মান্তিক জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী মোদি এবং ভারতকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন৷ পাশাপাশি জম্মু ও কাশ্মীরের পাহালগামে গোটা ঘটনায় সহানুভূতি প্রকাশ করেছেন।

তিনি জানিয়েছেন, “কাশ্মীর থেকে গভীরভাবে উদ্বেগজনক খবর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতকে শক্তিশালী সমর্থন জানাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। প্রধানমন্ত্রী মোদি এবং ভারতের অসাধারণ জনগণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং গভীর সহানুভূতি। আমাদের হৃদয় আপনাদের সবার সঙ্গে আছে!,” ট্রাম্প তাঁর Truth Social প্ল্যাটফর্মে বলেছেন।

ট্রাম্পের সংহতির বার্তা জম্মু ও কাশ্মীরের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার পর এসেছে, যেখানে লস্কর-সংযুক্ত সন্ত্রাসবাদীরা মঙ্গলবার পাহালগামে নিরস্ত্র পর্যটক এবং স্থানীয়দের উপর  দেদার গুলি চালায়।

হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি Karoline Leavitt পরে বলেছেন যে ট্রাম্প যত তাড়াতাড়ি সম্ভব প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলবেন৷  এদিকে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা Mike Waltz ট্রাম্পের বার্তার সূত্র ধরেই বলেছেন, “একটি ভয়াবহ ট্র্যাজেডি। দয়া করে আমার সঙ্গে প্রার্থনা করুন ভুক্তভোগী এবং তাঁদের পরিবারের জন্য।”

এদিকে  রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন৷ তিনি বলেছেন,   ‘‘নিষ্ঠুর অপরাধের কোনো যুক্তি নেই৷ ’’  এর পাশাপাশি পুতিন ভারতের পাশে দাঁড়িয়ে এক সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা আরও বাড়ানোর জন্য র “প্রতিশ্রুতি” দিয়েছেন৷

এই হামলার পর পুতিন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমবেদনা জানিয়েছেন। তিনি ঘটনাটিকে “নিষ্ঠুর অপরাধ” হিসাবে কঠোরভাবে নিন্দা করেছেন সেখানে তিনি বলেছেন এই ধরনের  “কোনও যুক্তি নেই।”

এদিকে উপত্যকায় জঙ্গি হামলার ঘটনায়  কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে, যার মধ্যে একাধিক বিদেশি নাগরিকও  রয়েছেন৷

বাংলা খবর/ খবর/বিদেশ/

Trump and Putin On Pahalgam Terror Attack: ট্রাম্প থেকে পুতিন তীব্র ভর্ৎসনা জানালেন উগ্রপন্থী হানাকে, মোদি ও ভারতের পাশে থাকার বার্তা

Next Article

‘প্রাইভেট ভিডিও’ হল লিক, পাকিস্তানি টিকটকারের MMS ভিডিও ভাইরাল ! সোশ্যাল মিডিয়া তোলপাড়



Source

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *